বিশ্ব

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এখন বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন

বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন।

নতুন এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে টপকে সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে চীন। খবর: ব্লুমবার্গ

৬০ শতাংশের বেশি বৈশ্বিক আয়ের প্রতিনিধিত্বকারী ১০টি দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখার নতুন এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে গত সোমবার (১৫ নভেম্বর)।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। আর বৈশ্বিক সম্পদ বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে চীন।

গবেষণায় ‍উল্লেখ করা হয়, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বেড়ে তা ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।

গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button