বিশ্ব

আফগানিস্তান চরম মানবিক সংকটের মুখে: ইউএনএইচসিআর

আফগান নাগরিকদের জন্য সাহয্যের আবেদন জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটির হাইকমিশনার ফ্লিপ গ্র্যান্ডি এক বিবৃতিতে জানান, কাবুল থেকে আফগান নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযান দ্রুতই বন্ধ হতে চলছে। এতে তিন কোটি ৯০ লাখ মানুষ পড়তে যাচ্ছে মহাসংকটে।

তিনি জানান, এ বছরের শেষের দিকে পাঁচ লাখ আফগান দেশ ছাড়তে পারেন। প্রতিবেশী দেশগুলোর সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তান ও ইরানের সঙ্গে মানবিক দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার কথাও জানান তিনি। দেশ দুটি এরই মধ্যে ২২ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে।

ফ্লিপ গ্র্যান্ডি বলেন, কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হতে চলছে। যে ট্রাজেডি প্রকাশিত হয়েছে, তা আর কখানো দৃশ্যমান হবে না। কিন্তু লাখ লাখ আফগান নাগরিককে প্রতিনিয়ত করুণ বাস্তবতার সম্মুখীন হতে হবে। এ অবস্থায় আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। কারণ আফগানিস্তানে মানবিক বিপর্যায় কেবল শুরু হতে যাচ্ছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকেই দেশটিতে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button