স্পোর্টেইনমেন্ট

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন শাহীন আফ্রিদি

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আর বর্তমানে দলের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।  দুই আফ্রিদির মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

তবে এবার একই পরিবারে মিলিত হতে যাচ্ছে তারা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসারকে বিয়ে করতে যাচ্ছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। ইতিমধ্যে তাদের আংটি বদল হয়ে গেছে বলে দুই পক্ষের সম্মতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম।

আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির বয়স এখন ২০। পাকিস্তান জাতীয় দল মাতানো শাহীনেরও এখন একই বয়স। দুইজনের গোত্রও একই। দুই পক্ষের পরিবারের সম্মতিতে তাই ঠিক করা হয়েছে এই বিয়ে। শাহীনের পরিবারের প্রস্তাব শহীদ আফ্রিদির পরিবার গ্রহণ করলেও বিয়ে এখনই হবে না।

২০ বছর বয়সী পেসার শাহীন ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন। এখন অবধি ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button