বাংলাদেশ

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়

প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ থেকে নবনির্বাচিত তানভীর শাকিল জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৷ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনের উপ নির্বাচনে তার ছেলে জয়কে মনোনয়ন দেওয়া হয় ৷

সোমবার (০৭ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে শপথ বাক্য পাঠ করান ৷

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা যান ৷ গত ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button