বাংলাদেশ

শনিবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত টিকিটের জন্য অপেক্ষায়

শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি । রবিবার সকাল আটটা থেকে বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। রাজধানীর কমলাপুর স্টেশনে কাউন্টারগুলোতে দেখা যায়, অনেকে শনিবার সন্ধ্যা থেকেই স্টেশনে এসে দাঁড়িয়ে আছেন। আবার কেউ সেহ্‌রি খেয়ে কেউবা এসে দাঁড়িয়ে আছেন স্টেশনে।

সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। স্টেশনে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি কাউন্টার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার থেকে এক ব্যক্তি চারজনের টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হচ্ছে। ঈদযাত্রার প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।

ঈদ উপলক্ষে এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এ জন্যই এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে।

তবে দীর্ঘ সময় অপেক্ষা পর টিকিট হাতে পাওয়ার পর, দারুণ খুশী টিকিট প্রত্যাশীরা। মনে হচ্ছে ট্রেনের টিকিট এখন যেনো সোনার হরিণে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button