বিশ্ব

মিয়ানমারের সামরিক সরকার দিলো, বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি

আগামী দুই বছরের মধ্যে বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।

রোববার ১ এপ্রিল টেলিভিশনে দেয়া ভাষণে মিয়ানমার জান্তা প্রধান বলেন, দেশের জরুরি অবস্থা শেষ হচ্ছে আগামী ২০২৩ সালের আগস্টে। এর মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিয়ানমারের সামরিক শাসক সবশেষ নির্বাচনে জয়ী অং সান সু চির ক্ষমতাসীন দলকে উৎখাত করে ক্ষমতা দখলের ছয় মাস পর রোববার টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপসহ আসিয়ান কাঠামোর মধ্যে থেকে জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতে প্রস্তুত।

মিয়ানমারের সামরিক জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরিতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এ লক্ষ্যে সোমবার বৈঠকে বসছেন জোটের পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে সবশেষ নির্বাচনে জয়লাভ করে সু চির দল। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ জানিয়ে আসছিল সেনাবাহিনী। পরে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি সু চির দলকে সরিয়ে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। সূত্র: এএফপি

Related Articles

Leave a Reply

Back to top button