শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পেরুতে। খবর: এএফপির
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) রাতে ভূমিকম্পটি আঘাত হানে।
সুলানা শহর থেকে ৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনে শতাব্দীর পুরোনো একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন আহত হয়েছে বলে জানা গেছে।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৩ দশমিক ১৮ কিলোমিটার। এ সময় লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পের ফলে ধসে পড়া দেয়াল চাপায় আহত হয়েছেন এক নারী। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ১৬শ’ শতাব্দীর পুরোনো একটি গির্জা ভেঙে পড়েছে। ভূমিকম্পে আরও দুটি প্রার্থনার স্থান এবং তিনটি দমকল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় একটি সামরিক প্যারেডে অংশ নেয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলো।



