বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে পাঁচ ধাপ। নতুন তালিকায় বাংলাদেশ অবস্থান ৯৬। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (১৮ জুলাই) নতুন এই সূচক প্রকাশ করেছে।
জানা গেছে, একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, সেটির ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়। সবশেষ এই সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন।
গত পাঁচ বছর ধরে এই সূচকে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অন্যদিকে, শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
হ্যানলি অ্যান্ড পার্টনার্সের শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে, সবশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে উঠে এসেছে। বর্তমানে এই তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

Related Articles

Leave a Reply

Back to top button