বাংলাদেশ

শিল্পকলার ডিজিকে ৬ দিন সময় দিয়ে দুদকের চিঠি

দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থপাচার ও দুর্নীতি বিষয়ে অনুসন্ধানের জন্য রেকর্ডপত্র চেয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর কাছে চিঠি দিয়েছে।

ছয় দিনের মধ্যে (১১ জানুয়ারির) লিয়াকত আলী লাকীকে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

এর আগে গত সোমবার লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করে দুদক।

জানা গেছে, প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেন।

Related Articles

Leave a Reply

Back to top button