বাংলাদেশ
টিকা নিলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।
বুধবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি টিকা গ্রহণ করেন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচীতে এখনও পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন পুরুষ এবং ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন নারী।



