অন্য খবর

স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী বাঁধন

স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হয়েছেন  আজমেরী হক বাঁধন। শনিবার (২ জুলাই) শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনি দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য অভিনেত্রী আজমেরী হক বাঁধনের দু’হাত এখন সম্মাননায় ভরপুর। সিনেমাটির জন্য এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। সুদূর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। আবার কেরালার চলচ্চিত্র উৎসবে পেয়েছেন বিশেষ সম্মান। এছাড়া বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’।

পুরস্কার প্রাপ্তির খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাঁধন নিজেই। তিনি লিখেছেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

Related Articles

Leave a Reply

Back to top button