বাংলাদেশ
লকডাউনের প্রয়োজন হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউন দেয়ার প্রয়োজন হবে না।’
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার আহ্বান জানাচ্ছি।’
জাহিদ মালেক বলেন, ‘বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। বাংলাদেশে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা।’
স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।



