অসহায় ও দুস্থ মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের সবজি বিতরণ

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রায় ৫০০ শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।
আজ ১৩ মে বুধবার, বিকেলে শান্তিনগর ইষ্টার্ণ প্লাস মার্কেটের সামনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রন্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ বিশ্বাস এবং নগর দক্ষিণ সভাপতি কামরুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ ।
সভাপতি নির্মল রন্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না আসা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ধারাবাহিক ভাবে ত্রানকার্যক্রম অব্যাহত থাকবে।

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এই আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন।
বিনামূল্যে বিতরণকৃত কাঁচা বাজারের মাঝে ছিলো, বিভিন্ন প্রকার শাঁক সবজি, মরিচ, আলু, ঢেঁড়স, পুইশাক, শসা, লাউ, কুমড়া, লেবু ইত্যাদি।



