বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন আর্ল আর মিলার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পোশাক রফতানিসহ বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে মার্কিন জনগণ বিভিন্নভাবে সহায়তা করেছে এবং আমাদের পাশে ছিল। তারা আমাদের স্বীকৃতি দেয়ার পর থেকে বিভিন্ন সময় পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে এবং পাশে ছিল।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সকল সিটি কর্পোরেশন ইস্যুতে কাজ করতে চায়। তাদের একটা প্রোগ্রাম আছে সিডিসি, সেটা নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে চায়। এ ব্যাপারে তারা আগ্রহের কথা জানিয়েছেন, আমি তাদের অভিনন্দন জানাই।

Related Articles

Leave a Reply

Back to top button