
দেশে করোনা ভাইরাস টেস্টের রিপোর্ট নিয়ে আছে অনেক সমালোচনা। কেউ ভাইরাসে আক্রান্ত হয়েও পাচ্ছে নেগেটিভ রেজাল্টের রিপোর্ট, আবার কেউ পজেটিভ রেজাল্ট নিয়ে অনুদান প্রাপ্তির চেষ্টায় ব্যস্ত। প্রতিদিন-ই দেশীয় গণমাধ্যমগুলোতে এমন খবর দেখা যাচ্ছে। তবে এবার এই কেলেঙ্কারির খবর পৌঁছে গেলো ইতালির শীর্ষ জাতীয় পত্রিকায়।
ইতালির জাতীয় পত্রিকা দৈনিক ইল মেসসাজ্জেরো’ প্রধান খবরে ছিলো “ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ইতালি প্রবেশকারী বাংলাদেশিদের ফেরত” ।
তাদের সংবাদে উল্লেখ্য ছিলো পরীক্ষা ছাড়াই রাজধানী ঢাকার করোনা ভাইরাস টেস্টের রিপোর্ট জালিয়াতি করে ইতালিতে প্রবেশ করতে চেয়েছিলো এই বাংলাদেশিরা।
ইতোমধ্যে বাংলাদেশ থেকে যাওয়া কয়েক জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। গত সোমবারও বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। । এমন ঘটনায় দেশটির সরকার বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।
ইতাল-বাংলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ তাইফুর রহমান শাহ জানান, বাংলাদেশ থেকে ভুয়া করোনা সার্টিফিকেট নিয়েই ইতালিতে ফিরেছেন এসব অভিবাসীরা। বাংলাদেশ থেকে আগতরা কীভাবে ভুয়া করোনা সার্টিফিকেট সংগ্রহ করছে সেই প্রসঙ্গে তাইফুর রহমান জানান, ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করে ৭২ ঘন্টার মধ্যে ইস্যু করা স্বাস্থ্য সনদ দেখানো বাধ্যতামূলক। সেক্ষেত্রে অনেকে অসুস্থ হওয়া সত্ত্বেও বিদেশে কর্মস্থলে ফিরতে ভুয়া স্বাস্থ্য সনদ সংগ্রহ করছেন।
প্রতিবেদনটিতে ঢাকায় করোনা সার্টিফিকেট জালিয়াতির বিবরনও তুলে ধরা হয়। যাতে বলা হয়েছে, ফ্লাইটে চড়তে ঢাকায় সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে ভুয়া স্বাস্থ্যসনদ বিক্রি হচ্ছে।
রোমের এএসএল রোমা টু এলাকায় বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষায় নির্দেশনা প্রচার করেছে কর্তৃপক্ষ। পহেলা জুন থেকে যারা ইতালিতে ফিরেছে তাদের করোনা টেস্ট করানোর জন্য সরকারি কেন্দ্রে যেতে আহ্বান করেছে। এ ছাড়া সংক্রমণ রোধে এই সপ্তাহে জুমার জামাতে অংশ নেয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
করোনার জীবাণুবাহী বাংলাদেশিদের যাত্রীদের স্থানীয় প্রশাসন ‘সত্যিকারের বোমা’ হিসেবে আখ্যায়িত করেছেন। আঞ্চলিক গভর্নর নিকোলা জিঙ্গারেত্তি বলেন, আমরা এই বোমাটি তাৎক্ষণিকভাবে অপসারণ করেছি



