বাংলাদেশ

পাঁচ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় বিমান বাহিনী প্রধান

ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ’ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন, সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া।

আজ মঙ্গলবার সকালে পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ শেষে রাকেশ কুমার সিং পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ সফর করছেন বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান সেনা সদর, বিমান সদর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেন্ট মার্টিন দ্বীপ, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

দু’সদস্যের প্রতিনিধিসহ ভারতীয় বিমান বাহিনী প্রধান গতকাল সোমবার পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

Related Articles

Leave a Reply

Back to top button