ভূরাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ সোমবার

নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী সোমবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহা. ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button