বাংলাদেশ

দেশে পৌঁছালো ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ

বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টায় তার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় এসে পৌছায়।

এ সময় বিমানবন্দরে তার স্বজনরা উপস্থিত ছিলেন।

রোববার (১৩ মার্চ) হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছানোর কথা থাকলেও, রোমানিয়া থেকে মরদেহ তুরস্কে আসার পর সেখানে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button