বাংলাদেশ

রাত পোহালেই ২০৪ ইউপিতে ভোট

আগামীকাল সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে, ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, করোনাভাইরাস মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচনে ভোটগ্রহণ চলবে ।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, প্রথম ধাপে ২০টি ইউপিতে ইভিএম ভোট হবে। বাকি ১৮৪টিতে ব্যালটে ভোটগ্রহণ হবে।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, প্রথম ধাপে ১৩টি জেলার ৪১টি উপজেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলার পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং হিসেবে কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button