বাংলাদেশ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৩ মোটরসাইকেল আরোহী।

নিহত ব্যক্তিরা হলেন মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বা ঘাতক বাহন জব্দ করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button