Leadবাংলাদেশ

রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এর আগে সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশের মসজিদগুলোতে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। শেষ রাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করবেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button