বাংলাদেশ

রবীন্দ্রজয়ন্তীতে চীনা দূতাবাসের শ্রদ্ধা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে ঢাকার চীনা দূতাবাস তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। কবিগুরুর চীন সফরকেও স্মরণ করেছে দেশটি।

শুক্রবার (৮ মে) ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে তাকে স্মরণ করা হয়।

ঢাকার চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, ‘আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আমরা কবিতা, ভিজ্যুয়াল আর্ট এবং উপন্যাসে তার অসামান্য কৃতিত্বকে পরম শ্রদ্ধা জানাই, যা ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের গোড়ার দিকে বাংলা সাহিত্য ও সংগীতকে নতুন রূপ দিয়েছে।’

‘তিনি যথাক্রমে ১৯২৪ এবং ১৯২৮ সালে দু’বার চীনেও এসেছিলেন। সেখানে তিনি বেশ কয়েকটি গণবক্তৃতা করেছিলেন যা চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে জোরদার করতে ভূমিকা রেখেছিল। আসুন আজ এক সঙ্গে মহান এ কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করি।’

ফেসবুকে চীন ভ্রমণকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও চীনের বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা ঠাকুরের প্রতিকৃতি পোস্ট করে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button