ভূরাজনীতি

অপশক্তির বিরুদ্ধে ৭ মার্চের ভাষণ প্রেরণার দ্বীপশিখা:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দ্বীপশিখা।

রোববার (৭ মার্চ) বিকেলে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ ‘ক্ষুদে বঙ্গবন্ধু’ সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চ ভাষণের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে৷ সাম্প্রদায়িক অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দ্বীপশিখা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল, সেরকম ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা।

এদেশে বঙ্গবন্ধুর পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তরুণদের জন্য হতে পারে রোল মডেল।

তরুণদের বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button