বাংলাদেশ

মতিঝিল গ্যারেজের আগুনে পুড়ে গেলো দুটি এসি বাস

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনে দুটি বাস ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে বলেও জানা গেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button