বিশ্ব

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে এলোপাতাড়ি গুলিবর্ষণে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। তবে গুলিবর্ষণকারীকে এখনও আটক করতে পারেনি পুলিশ। [ খবর : সিএনএন ]

ঘটনার বিষয়ে অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবা (এটিসিইএমএস) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক দুই নারী ও একজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে এখণও গুলিবর্ষণের আশঙ্কা করছেন তারা।

অস্টিনের পুলিশ বলছে, গুলিবর্ষণকারীকে আটক করা না গেলেও রবিবার দুপুর পর্যন্ত একটি নির্দিষ্ট এলাকা ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেই।

সেখানকার পুলিশপ্রধান জো চাকোন জানিয়েছেন, ৪১ বছর বয়সী একজনকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

সন্দেহভাজন সেই ব্যক্তি সম্ভবত একজন সাবেক কাউন্টি গোয়েন্দা কর্মকর্তা বলে ধারণ করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Related Articles

Leave a Reply

Back to top button