বাংলাদেশ

সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু ৭ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। হাসপাতালটিতে আগামীকালের টিকাদান কর্মসূচি উদ্বোধনের জোর প্রস্তুতি চলছে।

বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ টিকা দিয়েই বাংলাদেশ শুরু হবে কোভিড-১৯ এর টিকাদান প্রক্রিয়া। আগামীকাল বেলা সাড়ে ৩টায় এই হাসপাতালে করোনার টিকাদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন।

আগামী বৃহস্পতিবার দেশের ৫টি হাসপাতালে (কুর্মিটোলাসহ) সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে।

এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালেও টিকাদানে প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button