অন্য খবর

রোশানের মামলার শুনানিতে এলেন না শ্রাবন্তী

একসঙ্গে সংসার করতে চেয়ে আদালতে মামলা করেছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশান সিং। আদালত এ মামলার জন্য ১৪ এপ্রিল শুনানির দিন ধার্য করলেও হাজির হননি অভিনেত্রী শ্রাবন্তী। খবর: আনন্দবাজার

জানা যায়, গত ১৮ জুন শ্রাবন্তীকে ফিরে পেতে রোশানের করা মামলা সংক্রান্ত সমন পাঠানো হয় শ্রাবন্তীকে। তবে শিয়ালদহ ব্যাঙ্কশাল আদালতের সমন গ্রহণ করেও আদালতে উপস্থিত হননি এ অভিনেত্রী।

রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে জানান, সমন গ্রহণ করে কেন শ্রাবন্তী আদালতে আসেননি তা জানা নেই। তবে এখন লকডাউন চলছে। সে কারণে অন্য আরেকদিন তাকে উপস্থিত হতে বলা হয়েছে।

তিনি আরও জানান, নির্দিষ্ট দিনে যদি ফের শ্রাবন্তী উপস্থিত না হন তাহলে আদালতে এক তরফা শুনানি হবে।

বিয়ে বিচ্ছেদ রুখতে হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইট’ ধারায় আদালতে এই মামলাটি করেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী।

২০১৯ সালের ১৯ এপ্রিল রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Back to top button