বিশ্ব

যুক্তরাজ্যে টিকা তৈরি করবেন সিরাম সিইও

যুক্তরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। দেশটিতে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণায় ৩৩ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগও করবেন তিনি।

লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে সোমবার এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়।

এতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পে যুক্তরাজ্যে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (০৪ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। বৈঠকের আগে ডাউনিং স্ট্রিট জানালো, ভারতীয় উদ্যোক্তা আদার পুনাওয়ালার যুক্তরাজ্যে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ ভারতের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিরই অংশ।

ভারতে করোনা টিকার ঘাটতির মধ্যেই কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা লন্ডন চলে গিয়েছিলেন। যুক্তরাজ্যে সেরামের সহযোগী এবং অংশীদারদের সঙ্গে লন্ডনে তার বৈঠক হয়েছে বলেও গত রোববার জানিয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button