বাংলাদেশ

কারাগারে থেকে শপথ নিলেন নির্বাচিত ইউপি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া সদরের তালশহর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্যারোলে এসে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের মিলনায়তনে সদর ও বিজয়নগর উপজেলার ২০ ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে তিনিও শপথ নেন। জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাদের শপথ বাক্য পাঠ করান।

জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শপথ গ্রহণের জন্য মনিরুল ইসলামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে পাস করেন।

গত ৫ জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদরের তালশহর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম হেফাজতের সহিংসতার মামলায় নির্বাচনের আগে থেকেই জেলে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে সহিংসতার ১৫টি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button