বাংলাদেশ

যাকাতের অর্থ আত্মসাৎ-এর চার্জ শুনানি আজ; : আদালতে সাঈদী

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় যুদ্ধাপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত কারাগারে থাকা জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি শুরু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে এ চার্জ শুনানি শুরু হয়।

এদিকে চার্জ শুনানিকে কেন্দ্র করে এদিন সকাল ৯টা ৫০ মিনিটে কাশিমপুর কারগার থেকে মামলার প্রধান আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে আনা হয়।

গত ২৮ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে চার্জ গঠন শুনানির জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছিলেন একই আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button