বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য এডভোকেট রেজা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য এডভোকেট রেজা আলী- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, রেজা আলী ছিলেন মাটি ও মানুষের নেতা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিষ্ঠাবান ও কর্মঠ রাজনীতিবিদকে হারালো।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ, সোমবার (১৩ ফেব্রুযারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৮২ বছর।

অ্যাডভোকেট রেজা আলীর ছেলে মিরান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ঢাকায় আনার পর বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিনে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। এছাড়াও বৃহস্পতিবার ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ আসর ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রেজা আলী।

Related Articles

Leave a Reply

Back to top button