স্পোর্টেইনমেন্ট

মেসির পর পিএসজি ছাড়লেন রামোস

মেসির পর এবার স্প্যানিশ তারকা সার্জিও রামোসও পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পিএসজি ছাড়ার ব্যাপারে নিশ্চিত করেন রামোস। মেসির মতো রামোসও শেষবার পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন।

শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে রামোস বলেন, ‘আগামীকাল একটি বিশেষ দিন হতে যাচ্ছে, আমার জীবনের আরও একটি অধ্যায়কে বিদায় জানাতে যাচ্ছি। গুডবাই, পিএসজি।’

ফরাসি জায়ান্টদের বিদায় বললেও এখনও ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি তিনি। তবে এখনই ফুটবলকে বিদায় বলছেন না, এ ইঙ্গিত দিয়েছেন ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।

Related Articles

Leave a Reply

Back to top button