স্পোর্টেইনমেন্ট

মেসি-রোনালদোকে টপকে ফিফা ‘দ্য বেস্ট’ লেভানডোস্কি

ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার জয় করে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে টেক্কা দিয়ে এ পুরস্কার তিনি নিজের করে দিয়েছেন।

সবশেষ ২০১৯-২০ মৌসুমে বায়ার্নের ট্রেবল জয়ে দুর্দান্ত ভূমিকা রাখা লেভানডোস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে করেছিলেন ৫৫ গোল। গেল অক্টোবরে তিনি উয়েফার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এছাড়া বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়ার। বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউন মিং।

নারী বিভাগে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার লুসি ব্রোঞ্জের হাতে।

Related Articles

Leave a Reply

Back to top button