বাংলাদেশ

লিটারে সয়াবিনের দাম বাড়লো ৩৮ টাকা

এক মাসের ব্যবধানে ভোজ্যতেলের দাম বাড়লো লিটারপ্রতি ৩৮ টাকা। আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে নতুন দাম।

আজ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা নির্ধারণ করেছে। সর্বশেষ সরকারি সিদ্ধান্তে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ছিল ১৬০ টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বাড়লো।

বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সেই বিবেচনায় বাংলাদেশে তেলের মূল্য সমন্বয় করা হলো। এখন থেকে খোলা সয়াবিন তেল এক লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। আর ৫ লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হবে ৯৮৫ টাকায়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা এবং খোলা তেলের দাম ১৪৩ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৯৫ টাকা ও পাম অয়েলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করে দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button