
ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গতকাল ২৭ নভেম্বর, পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ড. মোমেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রত আরোগ্য লাভ করে তাঁর গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।



