অন্য খবর
জয়ী হয়ে যা বললেন নিপুণ
চিত্রনায়িকা নিপুণ, সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার পর কান্নাভেজা চোখে গণমাধ্যমকে বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি।
এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।
এর আগে ভোট কেনার অভিযোগ এনে নিপুণ আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে আবেদন করেছিলেন।
সোহানুর রহমান সোহান জানান, আগামীকাল বিকেল ৫টায় শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।



