ভূরাজনীতি

মির্জা আব্বাসকে কারণ দর্শাতে বলেছে বিএনপি

‘নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম হওয়ার পেছনে দলের নেতারা জড়িত আছেন’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেওয়া এমন বক্তব্যে, তার ওপর নাখোশ হয়েছে বিএনপি।

বিএনপি নীতি নির্ধারণী সূত্র জানায়, ওইদিনের ভার্চুয়াল সভার পর মির্জা আব্বাসকে দলের পক্ষ থেকে তিনটি ড্রাফ্ট দেয়া হয়, যা তিনি সংবাদ সম্মেলনে উপস্থাপন করবেন। সেখানে তাকে অনুতপ্ত হতে বলা হয়েছিল। কিন্তু মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে সেই তিনটি ড্রাফটের কোনও বক্তব্য দেননি। এরপর দলের হাই কমান্ড তার সঙ্গে যোগাযোগ করে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

এরই ধারাবাহিকতায় আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশ মির্জা আব্বাসকে দেয়া হয়।

গত ১৭ এপ্রিল দুপুরে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী গুমের পেছনে আমাদের দলের যে বদমাশগুলো রয়েছে তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন। ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই বিষধর সাপগুলো এখনও আমাদের দলে রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে বিতাড়িত করতে না পারি, সামনে যাওয়া যাবে না।’

অবশ্য পরদিন রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘কাটপিস করে ইচ্ছেমতো আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কী কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনো কথা বলিনি, যার জন্য আমাকে বিব্রত হতে হবে। সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেনি- এমন কথা আমি বলিনি। আমার কথা বিকৃত করে লেখা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button