বাংলাদেশ

মিথ্যা আশ্বাসে ক্ষতি করতে চাই না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ইতিমধ্যে সরকারিভাবে ২লাখ মেট্রিক টন চাল কেনা হয়ে গেছে, তাই চালের দাম বাড়ানোর কোন অবকাশ নেই। যদি এই চালে কভার না হয় তখন বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই দেশের খাদ্যসামগ্রী নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতি করতে চাই না। তবে সরকারিভাবে ২টাকা চালের দাম বাড়ালে কেজিতে ১০ টাকা বৃদ্ধি হবে এটা চিন্তার কোন অবকাশ নেই।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্বাবধায়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষযক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় চালকল মালিকদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, কৃষি প্রণোদনা ও চালের দাম বাড়ানোর যে চিন্তা করছেন এটা কিন্তু গত বছর করেন নাই। গত বছর যখন কেজিতে ৭ থেকে ৮ টাকা লাভ হয়েছে। ভবিষ্যতে আমাদের ব্যবসা করতে হবে। তাই কোন সময় বেশী লাভ কোন সময় কম লাভ হবে।

মন্ত্রী বলেন, যেহেতু বছরের শেষ সময়ে চালের দাম বাড়ে নাই, ভরা মৌসুমের ধান উঠে গেছে তাহলে চালের দাম কেন বাড়বে। যদি মনে করেন যে, এতে আমাদের কভার হবে না, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে চাল আমদানি করতে হবে। তখন বলতে পারবেন না যে চাল আমদানি করে আমাদের ক্ষতি হয়েছে। সরকার তো বসে থাকবে না।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালকল মালিকদের বলেন, এই দুর্যোগময় সময়ে যে সব মিলাররা সঠিকভাবে গুদামে চাল দিবে তাদের তালিকা গুলো আমরা আলাদা করে রাখবো এবং তাদেরকে পরবর্তীতে মূল্যায়ন বেশি করা হবে। তাই সকল মিলারদের সঠিক সময়ে গুদামে চাল দেওয়ার আহবান জানান।

মন্ত্রী আরও বলেন, করোন ভাইরাসের কারণে যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে তাদের মাঝে সরকার ও নিজ নিজ এলাকার এমপিরা যথেষ্ট পরিমাণ ত্রাণ বিতরণ করেছেন। সরকারের যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে, ত্রাণের কোন অভাব নেই। ত্রাণের  অভাবে এই পর্যন্ত কেউ না খেয়ে থাকে নাই। মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন যাদের মাস্ক কেনার সামর্থ রয়েছে তারা কিন্তু মাস্ক ব্যবহার করে না। তাই সকলকে স্বাস্থবিধি মেনে চলে চলার আহবান জানান মন্ত্রী।

এ সময় ভৃমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button