মা হারালেন অভিনেত্রী ঈশিতা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঈশিতার মা ক্যান্সার আক্রান্ত ছিলেন। দীর্ঘ প্রায় ৩ বছর ধরে তার চিকিৎসা চলছিল।
জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা শিশু তারকা হিসেবেই পরিচিত পেয়েছিলেন বিনোদন জগতে। বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হওয়া শিশুশিল্পী । ওই সময়েই তারকাখ্যাতি পান। তাকে কেন্দ্র করে নির্মিত হয় নাটক। বড় সেই হয়েও জনপ্রিয়তা ধরে রাখেন এই তারকা।
বড় হয়ে শহীদুল হক খানের ‘তিথি’ নাটকের মধ্যমে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। ঈশিতা শুধু অভিনেত্রী নন, পরিচালক, লেখিকা, গায়িকা ও নৃত্য শিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ছোটো বেলা থেকেই তার মিডিয়া জগতের সঙ্গী হয়ে ছিলেন তার মা নদী খান। নাচ বা গানের স্কুলে নিয়ে যাওয়া। কিংবা শুটিং-এ যাওয়া আসা বেশিরভাগ সময়ই মাকে সঙ্গে নিয়েই করতেন । তাই মিডিয়া জগতে ইশিতার মাও বেশ পরিচিতি ছিলেন তারকা মা হিসেবে।
সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।



