
মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে ৭০০ কেজি আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দেশের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই উপহার পাঠান প্রধানমন্ত্রী।
বুধবার (২২ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ আহমেদ সালিমের কাছে এ উপহার হস্তান্তর করেন।
এ সময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।



