বিশ্ব

মার্কিন হামলায় আইএস প্রধান নিহতের দাবি বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। খবর: বার্তাসংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

বিবৃতিতে বাইডেন বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে আইএসের প্রধান নেতাকে হত্যা করতে সক্ষম হয়েছি। অভিযানে অংশ নেওয়া সব মার্কিন সেনা সদস্য নিরাপদে ফিরে এসেছেন। দক্ষতা ও সাহসিকতার জন্য সেনা সদস্যদের ধন্যবাদ। তাদেরকে নিয়ে আমরা গর্বিত।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ হামলায় ৬ শিশু ও ৪ নারীসহ ১৩ জন নিহত হন।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ‍যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশের ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে। স্থানীয় সূত্র জানায়, এসময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গুলি বিনিময় হয়।

নিহতদের পরিচয় সম্পর্কে এর চেয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির পর স্পষ্ট হলো যে, হামলায় প্রাণ হারানো লোকজনের মধ্যে আইএসের প্রধান নেতা আল কুরাইশিও ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button