স্পোর্টেইনমেন্ট

ডাচদের জয়ে, বিশ্বকাপ অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের!

সোমবার (২৬ জুন) ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ উপহার দিয়েছে নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭৫ রানের লক্ষ্যে জয় পাবে নেদারল্যান্ডস, ম্যাচের বিরতির সময় এমন ভাবনা ছিল অস্বাভাবিকই। এই অসম্ভব কাজটাই করে ফেলেছে ডাচরা। অবশ্য সেক্ষেত্রে সুপার ওভার খেলে জয় ছিনিয়ে নিতে হয়েছে স্কট অ্যাডওয়ার্ডসের দলকে।
সুপার ওভারে ব্যাট হাতে ক্যারিবীয় পেসার জেসন হোল্ডারের করা সুপার ওভারে ৩০ রান তুলে ফেলেন ফন বিক, ৩টি করে চার ও ছক্কায় তুলোধুনো করেন ক্যারিবিয়ানদের। এরপর বল হাতেও জাদু দেখান তিনি। তার ওভারে ৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টসে হেরে নিকোলাস পুরানের অপরাজিত সেঞ্চুরি এবং শাই হোপ ও কিমো পলের ফিফটি ছুঁইছুঁই ইনিংসে ভর করে ৩৭৪ রানের পাহাড় দাঁড় করায় উইন্ডিজ।
জবাবে নেদারল্যান্ডস শুরু থেকেই প্রতিপক্ষের বোলিং লাইনআপের উপর আগ্রাসী ব্যাটিং শুরু করে। এতে ছন্নছাড়া বোলিং শুরু করে জেসন হোল্ডার-কিমো পলরা। ৭৬ বলে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তেজা নিদামানুরু। এছাড়া ৪৭ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস আসে অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডের ব্যাট থেকে।
শেষ ২ ওভারে যখন ৩০ রান দরকার তখন ২৮ রানের ইনিংস খেলে ম্যাচ টাই করেন ভ্যান বিক। এরপর অবশ্য সুপার ওভারে দারুণ ব্যাটিং ও বোলিং করে ডাচদের জয় এনে দেন সেই ভ্যান বিকই।
এই হারে বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের! কারণ সুপার সিক্সে শাই হোপের দল উঠল শূন্য পয়েন্ট নিয়ে। যেখানে সুপার সিক্সে ওঠা গ্রুপ ‘এ’ এর অন্য দুই দল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২।

Related Articles

Leave a Reply

Back to top button