বাংলাদেশবিশ্ব

মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন সৌমিত্র: প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আপন সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৫ নভেম্বর) এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় তিনি বলেন, প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

দুপুরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রবিবার, দুপুর ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Back to top button