বাংলাদেশ

মশক নিধন ও ডেঙ্গু মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এজন্য এলজিআরডি মন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিগণের সমন্বয়ে একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি মন্ত্রণালয়/বিভাগের করনীয় নির্ধারণ করে মাননীয় মন্ত্রীর স্বাক্ষরে একটি আধা সরকারি পত্র প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

২ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত এক আন্তঃ সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ ছুটির সময় বন্ধ থাকা সরকারি-বেসরকারি অফিসগুলো থেকে এডিস মশার উৎপত্তি যেন না হয় তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী।
এসময় ৮ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ধান্তসমূহ হলো:

(১) মশার উৎপত্তিস্থল যেমন শহরের সকল খাল, নালা, দুটি বাড়ী বাস্থাপনার মধ্যবর্তীস্থলের অপরিচ্ছনন্ন স্থান, কাঁচা বাজার ,সরকারী অফিসসমূহ, সরকারি আবাসিক স্থাপনা জরুরী ভিত্তিতে পরিচ্ছন্ন করতে হবে।
(২) এডিস মশার বিস্তাররোধে অফিস ছুটিকালীন সময়ে সকল সরকারি বেসরকারি দপ্তরের টয়লেটের কমোডসমূহ অত্যাবশ্যকীয়ভাবে বন্ধ রাখতে হবে।
(৩) নির্মাণাধীন ভবন এবং যেসকল সরকারি/বেসরকারি স্থাপনা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা বজায় রাখবেনা, বা প্রয়োজনীয় ব্যবস্থার অভাবে লার্ভার উপস্থিতি পাওয়া যাবে সে সকল ব্যাক্তি, স্থাপনার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রয়োজনে আইন অনুযায়ী পুন:পুন: জরিমানার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(৪) প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে প্রতিওয়ার্ডে ০৮টি সাব কমিটি গঠন করে প্রতি কমিটিতে
সংশ্লিষ্ট ওয়ার্ডের ২০ জন গণ্যমান্য ব্যক্তিতে অর্ন্তভূক্তকরে একটি সামাজিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।
(৫) মশকনিধনে এবং পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার স্বার্থে মন্ত্রণালয়, সকল সিটি কর্পোশেন, ঢাকা ওয়াসা সম্মিলীতভাবে কাজ করবে। সিটি কর্পোরেশসমূহ আগামী ০৭ দিনের মধ্যে নিজস্ব কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করবে।

৬) ঢাকা শহরের খালসমূহ/নালাসমূহ একযোগে পরিচ্ছন্ন করার স্বার্থে এবং স্থাপনাসমূহ পরিচ্ছন্ন করার স্বার্থে সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগ,রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হয় ।
৭)বর্তমানে করোনা ভাইরাস সংক্রমনের কারণে যে দীর্ঘমেয়াদী ছুটি চলমান আছে, এ সময়ের মধ্যে যেহেতু শহরে জনসাধারণ ও যানবাহনের চাপ কম আছে এ সময়টা পুরো ঢাকা শহরকে শতভাগ পরিস্কার করার সুযোগ সিটি কর্পোরেশনকে নিতে হবে।
৮) এলজিআরডি মন্ত্রী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের চলমান পরিচ্ছন্নতা অভিযান সরেজমিন পরিদর্শন করবেন।

এর বাইরে উভয় সিটি কর্পোরেশনের ল্যান্ডফিলসহ অন্যান্য স্থাপনা ঢাকা ওয়াসা ও অন্যান্য কর্তৃপক্ষের ব্যাবস্থাধীন খাল /নালাসমূহ পরিচ্ছন্নতাকরন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সকল দপ্তর/সংস্থা সময় নির্ধারণ করে অবহিত করবেন। অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এ কার্যক্রম সমন্নয় করবেন।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল্লাহ খন্দকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামানসহ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button