বাংলাদেশ

মন্ত্রিসভায় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের পরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি সংশোধিত বাজেটের আকার হচ্ছে ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। এবারের বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে।

পাশাপাশি কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button