বিশ্ব

মডার্নার টিকা প্রয়োগ বন্ধ করলো জাপান

জাপান, দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে।

পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাপানে মডার্নার ভ্যাকসিন বিক্রি ও বিতরণকারী প্রতিষ্ঠান তাকেদা জানিয়েছে, পর্যাপ্ত সতর্কতার ঘাটতির কারণে তিনটি ব্যাচের টিকা প্রত্যাহার করে নিয়েছে মডার্না।

মডার্নার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ পর্যন্ত কোনও নিরাপত্তা বা কার্যকারিতা সংক্রান্ত ইস্যু শনাক্ত হয়নি।’ তবে জাপানের বিষয়টি আরো খতিয়ে দেখতে নিয়ন্ত্রণকারী সংস্থা এবং তাকেদার সঙ্গে কাজ করা হবে।

জাপান টাইমস সংবাদপত্রের খবরে বলা হয়েছে, আরও সাতটি টিকাদান কেন্দ্র থেকে টিকায় দূষণের খবর পাওয়া গেছে। এসব কেন্দ্রে ৩৯টি ভায়াল বা ২৯০ ডোজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

জাপানে করোনা সংক্রমণ ঠেকানোয় বুধবার আরো আটটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী টোকিওতে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে প্যারা অলিম্পিক গেমস। খবর: জাপান টাইমস

Related Articles

Leave a Reply

Back to top button