বাংলাদেশ

ভোটকেন্দ্রে যেতে ও ভোট দিতে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

প্রতিনিধি: মেহেদী হাসান

র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ট্রেনে নাশকতা গোয়েন্দা দূর্বলতা নয়, পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ও আইনশৃংখলা বাহিনীর নজরদারির জন্য এবার নাশকতা অনেক কমেছে। কেউ যদি নাশকতা করতে চায়, ভোটে প্রতিবন্ধকতা তৈরি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

ভোটকেন্দ্রে র‍্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মিরপুর-২ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি রয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এম খুরশীদ হোসেন বলেন, ভোটের নিরাপত্তার র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স, ৭০০ মোবাইল প্রেট্রোলিং টিম, সাদা পোষাকে গোয়েন্দা সদস্য, ডগ স্কোয়াড, হেলিকপ্টার এমারজেন্সি ফোর্স মোতায়েন থাকবে।

আমাদের কাছে রিপোর্ট আছে নাশকতা হতে পারে তবে তুলনামূলক ভাবে ১৮ এর নির্বাচনের ৩০% হবেনা বলে জানিয়েছেন র‍্যাবের ডিজি।

আগামীকাল সারা বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে র‍্যাবের ডিজি এম খোরশেদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button