স্পোর্টেইনমেন্ট
আর্জেন্টিনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

অলিম্পিক গেমস ফুটবল ইভেন্টে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।
স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ম্যাচে গোলশূন্য প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মিকেল মেরিনোর এক গোলে এগিয়ে যায় স্পেন। ৮৭ মিনিটে টমাস বেলমন্তের গোলে ড্র করে আর্জেন্টিনা। বাকি সময়ে আর কোনও গোল করতে পারেনি দুই দল-ই।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠে স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা হয়েছে মিসর। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় তারা।



