বাংলাদেশ
ভাসানচর থেকে সন্ধ্যার পর নৌযান চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায়, সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে কোনো নৌযান চলবে করবে না।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী কিংবা হাতিয়ায় যাতায়াত বন্ধ থাকবে। বলেন, কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষা করা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা হয়েছে।
এসব এলাকায় নিরাপত্তার জন্য এপিবিএন, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর জনবল ও লজিস্টিক সাপোর্ট দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।



