বাংলাদেশ

হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাবে ১৩-১৪ মার্চ

আগামী ১৩ অথবা ১৪ মার্চ ইউক্রেনে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইতিমধ্যে হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা পৌঁছেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলা রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চালাকালে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’। ২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ওই জাহাজে রকেট হামলায় হাদিসুর রহমান নিহত হয়।

পরে জীবিত বাকি ২৮ নাবিককে গত বুধবার দেশে ফিরিয়ে আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button